আপনার ফেইসবুক পেইজের রিচ কি হুট করে কমে গেছে? হাজার হাজার ফলোয়ার থাকার পরেও পোস্টে লাইক-কমেন্ট নেই? আপনি ভাবছেন, “ধুর! ফেইসবুকের অ্যালগরিদমটাই পচা,” অথবা “মনে হয় এখন ডলার খরচ করে Boost করা ছাড়া আর কোনো উপায় নেই।”
যদি আপনি এমনটা ভেবে থাকেন, তবে আপনি একা নন। বাংলাদেশের হাজার হাজার বিজনেস ওনার এবং মার্কেটার এখন এই সেম ডিপ্রেশনে ভুগছেন।
কিন্তু মজার ব্যাপার হলো, আসল সমস্যা ফেইসবুক বা ইনস্টাগ্রামের অ্যালগরিদম না। সমস্যা হলো আমরা এখনো সেই ২০১৮ সালের নিয়মে মার্কেটিং করছি। আমরা সোশ্যাল মিডিয়াকে মনে করছি একটা নোটিশ বোর্ড বা বিলবোর্ড, যেখানে প্রোডাক্টের ছবি টাঙিয়ে দিলেই সেল আসবে।
সরি টু সে, The Game Has Changed!
আজকের ব্লগে আমরা কথা বলবো এমন এক নতুন স্ট্র্যাটেজি নিয়ে যা বড় বড় গ্লোবাল ব্র্যান্ডগুলো ফলো করছে। শুরু করার আগে একটা কথা বলে রাখি -এই ব্লগটা পড়ার পর আপনার মার্কেটিং নিয়ে চিন্তাভাবনা পুরোপুরি বদলে যেতে পারে। সো, লেটস ডাইভ ইন!
অরগানিক রিচ কি আসলেই মারা গেছে?
সোজা কথায় হ্যাঁ এবং না।
ডেটা বলছে, বিশ্বের ৬৪% মার্কেটার এখন তাদের অরগানিক সোশ্যাল মিডিয়া বাজেট কমিয়ে দিচ্ছে। কারণটা খুব সিম্পল। তারা মনে করছে, “অরগানিক রিচ তো মরে গেছে, তাই টাকা ঢেলে Paid Ads রান করাই একমাত্র সমাধান।”
কিন্তু এখানে একটা বিশাল ফাঁকফোকর আছে। মানুষ কি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে? একদম না!
- TikTok-এ মানুষ মাসে এভারেজ ৩৫ ঘণ্টা সময় কাটায়।
- Facebook-এ ২৯ ঘণ্টা।
- YouTube-এ ২৮ ঘণ্টা।

মানুষের অ্যাটেনশন ঠিকই আছে, কিন্তু তারা আপনার বোরিং “Buy Now” বা “Product Feature” মার্কা পোস্টগুলো ইগনোর করছে। বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করুন সারাদিন নিউজফিড স্ক্রল করার সময় আপনি কয়টা ব্র্যান্ডের প্রমোশনাল পোস্টে থামেন? আপনি থামেন এন্টারটেইনিং ভিডিওতে, বা এমন কিছুতে যা আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে।
ব্র্যান্ডগুলো ভাবছে পেইড অ্যাডই একমাত্র ভরসা। কিন্তু সত্যিটা হলো, শুধু Paid Marketing-এর ওপর নির্ভর করা মানে নিজের পায়ে কুড়াল মারা। কারণ প্রতি বছর অ্যাডের খরচ বাড়ছে, আর কনভার্সন রেট কমছে।
সোশ্যাল মিডিয়া এখন আর ‘ফিড’ না, এটা একটা ‘টিভি নেটওয়ার্ক’
যারা অরগানিকালি এখনো সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছে, তারা আর গতানুগতিক “সোশ্যাল মিডিয়া ম্যানেজার”-এর মতো চিন্তা করে না। তারা চিন্তা করে একটা TV Network-এর প্রডিউসারের মতো।
আগে ব্র্যান্ডগুলোর স্ট্র্যাটেজি ছিল একটা অ্যাকাউন্ট থাকবে, আর সেখানে সব জগাখিচুড়ি পোস্ট করা হবে। কখনো প্রোডাক্ট, কখনো বিহাইন্ড দ্য সিন, কখনো মিমস। এতে করে অ্যালগরিদম কনফিউজড হয়ে যায়, আর অডিয়েন্সও বোঝে না আসলে তারা কী এক্সপেক্ট করবে।
নতুন যুগের স্ট্র্যাটেজি: আপনার ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে একটি টিভি চ্যানেলের মতো ভাবুন। আর আপনার কন্টেন্টগুলো হবে সেই চ্যানেলের একেকটি Show বা Serial।
NBC বা সনি আটর কথা চিন্তা করুন। তারা কি সারাদিন এলোমেলো কন্টেন্ট দেখায়? না! তাদের নির্দিষ্ট কিছু শো থাকে, নির্দিষ্ট টাইম স্লট থাকে। দর্শকরা জানে কখন কোন শো হবে। সোশ্যাল মিডিয়াতেও এখন সেইম গেম খেলতে হবে।

একটি সফল সোশ্যাল শো-এর ৪টি উপাদান (The Formula)
আপনার বিজনেসের জন্য কীভাবে এমন একটি “শো” বানাবেন যা মানুষ মিস করতে চাইবে না? এর জন্য ৪টি স্পেসিফিক উপাদান বা এলিমেন্ট লাগবে। চলুন বাংলাদেশের একটি কাল্পনিক জিম বা ফিটনেস সেন্টারের উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি।
১. রিকারিং ফরম্যাট (Recurring Format)
প্রতিটা এপিসোড দেখতে পরিচিত মনে হতে হবে। কন্টেন্ট পাল্টাবে, কিন্তু ফরম্যাট বা ধাঁচ একই থাকবে।
- উদাহরণ: আমাদের সেই কাল্পনিক জিমের ট্রেইনার প্রতি এপিসোডে জিমে আসা একজন সাধারণ মানুষের ভুল এক্সারসাইজ ঠিক করে দিচ্ছেন। ফরম্যাট ফিক্সড ভুল ধরা এবং ঠিক করে দেওয়া।
২. রিকারিং থিম (Recurring Theme)
সবগুলো গল্পের মূল সুতা বা থিম একটাই হতে হবে।
- উদাহরণ: জিমের ক্ষেত্রে থিম হতে পারে “ইনজুরি ছাড়া বডি বিল্ডিং।” মানে সব ভিডিওর মূল মেসেজ হলো সেফটি এবং সঠিক ফর্ম।
৩. রিকারিং ক্যারেক্টার (Recurring Characters)
মানুষ মানুষের সাথে কানেক্ট করে, লোগোর সাথে না। আপনার শো-তে এমন কাউকে থাকতে হবে যাকে অডিয়েন্স চেনে এবং ট্রাস্ট করে।
- উদাহরণ: জিমের হেড কোচ “রাশেদ ভাই”। প্রতি ভিডিওতে রাশেদ ভাই থাকতেই হবে। অডিয়েন্স রাশেদ ভাইয়ের জন্যই ভিডিওটা দেখবে।
৪. রিকারিং সেট (Recurring Set)
ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা লোকেশন পরিচিত হতে হবে। বারবার সেট আপ চেঞ্জ করার প্যারা নেওয়া যাবে না।
- উদাহরণ: জিমের একটা নির্দিষ্ট কর্নার বা বেঞ্চ প্রেস এরিয়া। ভিডিও শুরু হলেই যেন অডিয়েন্স বুঝে ফেলে—”ওহ, এটা তো রাশেদ ভাইয়ের জিম!”

বাংলাদেশের অনেক ফুড ভ্লগার বা ইনফ্লুেন্সার কিন্তু অজান্তেই এই ফরম্যাট ফলো করে সফল হয়েছে। যেমন—রাফসান দ্য ছোটভাইয়ের ফুড রিভিউ বা সোলায়মান সুখনের মোটিভেশনাল ক্লিপ। তাদের একটা নির্দিষ্ট স্টাইল, সেটআপ এবং টোন আছে। ব্র্যান্ড হিসেবে আপনাকেও এই “পার্সোনালিটি” তৈরি করতে হবে।
কেন অরগানিক কন্টেন্ট আপনার Paid Ad-এর খরচ কমাবে?
অনেকে ভাবেন, “ভাই এত প্যারা নিয়ে কন্টেন্ট বানাবো কেন? টাকা দিলেই তো ফেইসবুক রিচ এনে দেয়।”
হ্যাঁ, টাকা দিলে রিচ পাবেন, কিন্তু Trust পাবেন না।
মার্কেটিংয়ের একটা গোল্ডেন রুল হলো মানুষ কোনো কিছু কেনার আগে বা ডিসিশন নেওয়ার আগে মাল্টিপল টাচপয়েন্ট খোঁজে। ধরুন, কেউ আপনার একটা জুতোর অ্যাড দেখল। সে সাথে সাথে কিনবে না। সে হয়তো আপনার পেইজে যাবে, আপনার ইনস্টাগ্রাম চেক করবে, ইউটিউবে রিভিউ খুঁজবে।
যদি আপনার অরগানিক প্রেজেন্স স্ট্রং না হয়, যদি সেখানে ভ্যালুয়েবল কন্টেন্ট না থাকে, তাহলে সেই কাস্টমার বাউন্স করে চলে যাবে।
অরগানিক + পেইড = ম্যাজিক
- অরগানিক: অডিয়েন্সের সাথে সম্পর্ক তৈরি করে, ট্রাস্ট বিল্ড করে এবং তাদেরকে “Warm Up” করে।
- পেইড অ্যাড: সেই Warm অডিয়েন্সকে কাস্টমারে কনভার্ট করে।
যারা আপনাকে চেনে না, তাদের কাছে হুট করে প্রোডাক্ট বেচতে যাওয়াটা বোকামি। কিন্তু যারা আপনার রেগুলার “শো” বা কন্টেন্ট দেখে, তারা অলরেডি আপনাকে বিশ্বাস করে। তাদের কাছে অ্যাড রান করলে আপনার Conversion Rate বেশি হবে এবং Cost Per Acquisition অনেক কমে যাবে।
২০২৬ সালের দিকে তাকিয়ে এখন থেকেই আপনার মাইন্ডসেট চেঞ্জ করুন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার না হয়ে, নিজের ব্র্যান্ডের “Show Runner” হন।
১. র্যান্ডম পোস্ট করা বন্ধ করুন। ২. আপনার নিশের সাথে যায় এমন একটি শো বা সিরিজের আইডিয়া বের করুন। ৩. কনসিস্টেন্টলি সেই ফরম্যাটে ভিডিও দিন। ৪. অডিয়েন্সের সাথে সম্পর্ক তৈরি করুন।
মনে রাখবেন, ফেইসবুক বা ইউটিউবে মানুষের অ্যাটেনশন এখন সবচেয়ে দামী সম্পদ। আর এই অ্যাটেনশন আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, এটা আপনাকে অর্জন (Earn) করতে হবে ভালো কন্টেন্ট দিয়ে।
আপনার বিজনেসের জন্য কোন ধরণের “সোশ্যাল শো” পারফেক্ট হতে পারে? কমেন্টে আমাদের জানান, আমরা হয়তো আপনাকে কিছু ডিরেকশন দিতে পারবো!




